পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘মোবাইল কোর্টের আওতা বাড়ানো হবে’

Posted on July 10, 2014 | in জাতীয় | by

4e512ae1cb786b7cfdb8729d9dc529a1স্টাফ রিপোর্টার: মোবাইল কোর্টের আওতা বাড়ানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এছাড়া, নতুন কিছু অপরাধ অন্তর্ভুক্ত করে ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধন করার উদ্যোগ নেয়া হবে বলে জানান মন্ত্রী। বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা শেষে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মোবাইল কোর্টের আওতা বাড়নো হবে। এসময় তিনি বলেন, মাদক, জুয়াসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, কিছু বাস্তবতা রয়েছে। সেগুলোর দিকে বিশেষভাবে লক্ষ করার প্রয়োজন আছে। এ জন্য আইনে কিছু পরিবর্তন করে মোবাইল কোর্টের ক্ষমতায়নের প্রয়োজন হলে সেটি আমরা করব। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতার বিষয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণœ হয় এমন কিছু করবেন না।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud