পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সিএলটি ও আইপিএল খেলতে পারবেন না সাকিব

Posted on July 7, 2014 | in খেলাধুলা | by

Shufian- (40)ঢাকা: শৃঙ্খলা ভঙ্গের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সাকিবকে দেশের বাইরে টুর্নামেন্ট খেলার জন্য কোনো অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবেনা বলেও সোমবার বোর্ড সভায় সিদ্ধান্ত হয়। বোর্ডের এমন সিদ্ধান্তের ফলে আগামী ৪ সেপ্টেম্বর শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে (সিএলটি) খেলতে পারবেন না এ অলরাউন্ডার। এর ফলে সাকিবকে ছাড়াই টুর্নামেন্টে অংশ নিতে হবে আইপিএল’র সপ্তম আসরে বিজয়ী কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। একই কারণে ২০১৫ সালের আইপিএল’র অষ্টম আসরেও অংশ নিতে পারবেন না সাকিব। আইপিএল’র সপ্তম আসরে কেকেআর’র শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব। নিষেধাজ্ঞার কারণে আগস্টে ওয়েস্টইন্ডিজ সফরে ‍বাংলাদেশ ক্রিকেট দলে থাকছেন না সাকিব। তবে ২০১৫’র ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আগেই সাকিবের এ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud