পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জুনিগাকে মেরে ফেলার হুমকী

Posted on July 6, 2014 | in খেলাধুলা | by

451704284_2ঢাকা: গত শুক্রবার ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে জুয়ান জুনিগারের হাঁটুর জোরালো আঘাতে ইনজুরি আক্রান্ত হয়ে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায় ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের। এরপর থেকেই জুনিগাকে নানা রকম হুমকি দিয়ে আসছে নেইমার ও ব্রাজিল ভক্ত-সমর্থকরা। এমনকি তাকে মেরে ফেলার ভয়ও দেখানো হচ্ছে বলে জানান জুনিগা। জুনিগা জানান, তাকে টুইটারে অনেকে এ ঘটনার জন্য দায়ী করে মেরে ফেলার হুমকী দিচ্ছেন। নেইমারের সমর্থকরা তাকে বর্ণবিদ্বেষী খেলোয়াড় বলেও মন্তব্য করছেন। তাকে ‘বানর’ বলে সম্মোধন করছেন। ২৮ বছর বয়সী নাপোলির রাইট-ব্যাক জুনিগারের আঘাতে নেইমার তিন থেকে চার সপ্তাহ খেলতে পারবেন না বলে দলের চিকিৎসক জানান।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud