পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে: ফখরুল

Posted on July 6, 2014 | in রাজনীতি | by

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।দলটি দৃশ্যত এখন একটি পরিত্যাক্ত দলে পরিণত হয়েছে। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের ওপর নির্যাতনের তৃতীয় বার্ষিকীতে প্রতিবাদী নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নুল আবদিন ফারুক, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, এলডিপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সেলিম, মীর শরাফত আলী সপু।

মির্জা ফখরুল বলেন, আপনাদের যদি এতটুকু সাহস থাকে তাহলে পুলিশ বাদ দিয়ে রাজপথে আসুন দেখা যাবে কারা আন্দোলনের দল। এখনও সময় আছে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে একটি নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় যে পরিণতি হবে তার দায় আপনাদেরই নিতে হবে। সম্প্রতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এক বক্তব্যর সমালোচনা করে তিনি বলেন, ‘ইনু বলেছেন খালেদা জিয়া নাকি জঙ্গিবাদের দোসর। দেশনেত্রীকে জঙ্গিবাদের সমর্থক বলেছে। এও বলেছেন খালেদা জিয়াকে দেশ থেকে বিদায় করতে হবে।’ তার এই বক্তব্যর তীব্র প্রদিবাদ জানিয়ে বলেন, দেশনেত্রীর যদি এতটুকু ক্ষতি হয় তার দায় সরকারকেই নিতে হবে। এই ষড়যন্ত্র আমরা বুঝি। দেশনেত্রীকে সরাতে পারলেই তো আপনাদের পথের কাটা দূর হয়। কিন্ত দেশের মানুষ তা হতে দেবে না।

তিনি বলেন, এই ইনু গণ বাহিনীর নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছিল। আজ আবার তার দলের নেতাই তথাকথিত সংসদে বলেছে কাফফারা দিয়ে আওয়ামী লীগের হাতে হাত মিলিয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud