April 28, 2026
গ্যালাক্সি এস৫ঈদের সময় স্যামসাং ব্র্যান্ডের গ্যালাক্সি এস৫ কিনলে কিনলে সাত হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দাম কম পেতে পারেন। সম্প্রতি ‘ডিলাইট ঈদ অফার’ নামের একটি অফারে ক্যাশব্যাক অফার এনেছে স্যামসাং। স্যামসাং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্যালাক্সি নোট৩ এবং গ্যালাক্সি এস৪ ক্রেতারাও এই অফারের আওতায় থাকবেন। এই ছাড় পেতে নগদে গ্যালাক্সি এস৫ কিনতে হবে। গ্যালাক্সি এস৫ এর দাম ৬০ হাজার টাকা। এ অফারে ক্যাশব্যাকের পাশাপাশি পুরোনো স্মার্টফোন বদল করা যাবে। এখন ক্রেতারা শর্তসাপেক্ষে পুরোনো ফোন বদল করে নতুন সংস্করণ নিতে পারবেন যাতে ২৫ হাজার টাকায় গ্যালাক্সি এস৫ পাবেন। গিয়ার২ নিও এবং গিয়ার ফিটের নামের পণ্য দুটিতেও এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে গিয়ার২ নিও এবং গিয়ার ফিটের দাম ২৫ হাজার টাকা। গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটিতে রয়েছে ৫.১ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১৬এমপি ক্যামেরা, ১.৯ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর। এর বিশেষ ফিচার হচ্ছে ফিংগার প্রিন্ট সেন্সর। স্যামসাং স্মার্টফোন ক্যাফে থেকে ঈদ পর্যন্ত ডিলাইট ঈদ অফারে স্যামসাং পণ্যে এই ছাড় পাবেন ক্রেতারা