পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিশ্বকাপের দেশি মাদকতা!

Posted on July 4, 2014 | in খেলাধুলা | by

World cup5_0বিশ্বজুড়ে চলছে ব্রাজিল বিশ্বকাপের মাদকতা। ফিফার সদস্যভুক্ত ২০৯টি দেশের উন্মাদনার বিশ্বকাপ চলছে ফুটবলের মক্কা ব্রাজিলে। ফিফার সহযোগি সদস্যভুক্ত দেশ বাংলাদেশ। সারা বছর ফুটবল পাগলরা একটু চুপচাপ থাকলেও চার বছর পরপর বিশ্বকাপ এলে ফুটবলের মাদকতার পালে জোর হাওয়া লাগে। এ দেশের শহর-গ্রাম সবখানে বিশ্বকাপ শুরুর আগ থেকেই চলে তর্ক-যুদ্ধ। ছোট-বড় সবাই কাঁপে ফুটবল জ্বরে। প্রিয় দেশের পতাকা, ব্যানার, ফেস্টুন আর গায়ে জড়ানো জার্সির দৃশ্যই জানান দেয় ফুটবলের প্রতি বাংলাদেশের সর্বস্তরের মানুষের ভালবাসার কথা। বাংলাদেশের মানুষ এমনিতেই উৎসবপ্রিয়। আর ফুটবল বিশ্বকাপের মতো এতো বড় উৎসব বরণ না করে পারে দেশের মানুষ! ব্রাজিল বিশ্বকাপের উৎসব-উওেজনা তাইতো সাদর আন্তরিকতায় পালন করে চলেছে দেশের কোটি ফুটবলপ্রেমি।

বিশ্বকাপ ফুটবলের ৩২টি দেশের প্রথম পর্বের লড়াইয়ের পর শেষ ষোলোর নকআউট পর্বও শেষ। আজ শুক্রবার রাত ১০টায় ফ্রান্স-জার্মানি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আরও উদ্বেল মাদকতা। যেখানে উৎকন্ঠা-উওেজনা, আবেগ অনুভূতির সবটুকু দিয়ে উপভোগ করবে ফুটবলপ্রেমিরা। এবারের বিশ্বকাপ বাড়তি মাএা যোগ হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার দাপটের সাথে শেষ আটে টিকে থাকায়। বাংলাদেশের ফুটবলপ্রেমিদের সমর্থনের জায়গাজুড়ে অনেকাংশে ব্রাজিল আর আর্জেন্টিনা। দুটি দলই এগিয়ে যাচ্ছে মারাকানার ফাইনালের দিকেই। আর তা যদি সত্যিই সম্ভব করতে পারে দল দুটি, তাহলে সেটা হয়ে যেতে পারে সর্বকালের সেরা বিশ্বকাপ ফাইনালের একটি। সেদিন হয়তো সারা বাংলাদেশ রঙিন হয়ে উঠবে নীল-আঁকাশি আর হলুদে।

এমন সম্ভাবনা দেখতে পাচ্ছেন অনেক ফুটবল বোদ্ধাই। ব্রাজিলের সাবেক ফুটবলার রোনাল্ডো তো বলেই দিয়েছেন- ‘আমার মন বলছে আর্জেন্টিনা-ব্রাজিল এবার ফাইনাল খেলবে। আমি নিশ্চিত। আমি দেখতে পাচ্ছি আজেন্টিনা-ব্রাজিল ফাইনাল খেলতে মাঠে নামছে।’ সাবেক ফুটবলারদের এমন ভবিষ্যতবানী আরো বেশি আন্দোলিত করে বাংলাদেশসহ সারা বিশ্বের কোটি আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তদের। সত্যিই কী এমন একটি মহারণ হতে যাচ্ছে রিও ডি জেনিরোতে? কোয়ার্টারে বাংলাদশে সময় শুক্রবার রাত ২টায় কলম্বয়িার মুখোমুখি হবে ব্রাজিল। আর আর্জেন্টিনা শনিবার কোয়ার্টারে মুখোমুখি হেবে বেলজিয়ামের। দুটি দল যদি কোর্য়াটার ফাইনাল উতরে যেতে পারে, তাহলে রিও ডি জেনিরোর মহারণের একেবারে কাছাকাছি পৌঁছে যাবে আর্জেন্টিনা-ব্রাজিল।

এবারের বিশ্বকাপ শুরু হয়েছিল ১৩ জুন সাও পাওলোর ব্রাজিল-ক্রোয়শেয়িা ম্যাচ দিয়ে। ম্যাচ শুরুর ১১ মিনিটে ব্রাজিলের মার্সেলোর আত্নঘাতী গোল দিয়ে শুরু হয়েছিল নাটকীয়তার। কোটি ব্রাজিলভক্তদের মন অবশ্য সেদিন ভাঙতে দেননি নেইমার। তার দু’গোলে ৩-১ এ জয় নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল।

সেদিন ফুটবলপ্রেমীরা আর নাটক না দেখলেও প্রথম পর্বের প্রায় প্রতিটি ম্যাচই ছিল চরম নাটকীয়তায় ঠাঁসা। গতবারের বিশ্বকাপ চ্যাম্পয়িন স্পেন নিজেদের প্রথম ম্যাচেই বিধ্বস্ত হয়(৫-১)গতবারেরই রার্নাসআপ নেদারল্যান্ডসের কাছ। বিদায় নেয় ব্রাজিল বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই। তারপরও থামেনি নাটকীয়তা। দু-এক ম্যাচ পরপর নাটকীয় দারুন মুহুর্তগুলো মেলালে এবারের বিশ্বকাপকে ব্রাজিল বিশ্বকাপ না বলে ‘নাটকীয় বিশ্বকাপ’ বললেও বেশি বলা হবেনা। গতবারের ‘ব্যালন ডি অর’ জেতা ক্রিস্টিয়ানো রোনালদাের পর্তুগাল ছিটকে পড়ল প্রথম পর্ব থেকেই। তারকা ফুটবলারদের মধ্যে এবার সুপার ফ্লপ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাথে ওয়েরিন রুনি ও তার দেশ ইংল্যান্ডও ফ্লপ। উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ ব্রাজিল বিশ্বকাপ শুরু করেছিলেন দুর্দান্তভাবে, উড়ন্ত গতিতে। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে একাই করেছিলেন দু’গোল। ঠিক তার পরের ম্যাচেই ইতালির এক খেলোয়াড়ের ঘাড়ে কামড় দিয়ে ফিফা কর্তৃক নিষিদ্ধ হন ৯ ম্যাচের জন্য। সেই সাথে শেষ হয়ে যায় সুয়ারেজের বিশ্বকাপ।

নকআউট পর্বে সুয়ারজবিহীন উরুগুয়ে কলম্বয়িার কাছে (২-০) হেরে বিদায় নেয় বিশ্বকাপ থেকে। অনেকেই তখন মজা করে বলেছিলেন, সুয়ারেজ যেন বিশ্বকাপটার গাঁয়েই কামড় বসালো। আন্ডারডগ হিসেবে বিশ্বকাপ অভিযানে নেমেও বেশ কিছু দল দেখিয়েছে দারুন ফুটবলশৈলি। চিলি, বেলজিয়াম, আলজেরিয়া কলম্বিয়া মাঠ জুড়ে দেখিয়েছে ফুটবল ছন্দের দাপট। মেসি-নেইমার ছাড়া বাকী তারকা ফুটবলারদের পেছনে ফেলে এবার বিশ্বকাপে ঝলক দেখিয়েছে রড্রিগেজ, সানচেজ, ওচোয়ারা। মেক্সিকান গোলরক্ষক ওচোয়া নজড় কেড়েছেন সবার। ব্রাজিলের বিপক্ষে প্রথম পর্বের এক ম্যাচে নেইমারদের গোলমুখে করা ৯ টি শট প্রতিহত করেন ওচোয়া।

নানান নাটকীয়তা জড়ো হওয়া ব্রাজিল বিশ্বকাপের প্রথম ও দ্বিতীয় পর্ব মিলে ইতিমধ্যে মাঠে গড়িয়েছে ৫৭ টি ম্যাচ। আর মাত্র ৭টি ম্যাচ পরই র্পদা নামবে ‘ব্রাজিল বিশ্বকাপ ২০১৪’ র। ব্রাজিলের বিশ্বকাপ আয়োজন নিয়েও ছিল শঙ্কা। তবে কিছু ব্রাজিলিয়ানের বিক্ষোভ-আন্দোলন থেমে যায় বিশ্বকাপ ম্যাচ মাঠে গড়াতে গড়াতেই। সব শঙ্কা-উৎক্ন্ঠাকে পেছনে এ পর্যন্ত সফল হয়েছে ব্রাজিলের বিশ্বকাপ আয়োজন। ফিফা সভাপতি সেপ ব্লাটারও সন্তুষ্ট আয়োজন নিয়ে। রিও ডি জেনিরোতে একটি স্পোর্টস ম্যানেজমেন্ট সেমিনারে বৃহস্পতিবার ব্লাটার বলেন,‘টুর্নামেন্ট বিরোধী আন্দোলনের শংকা কোনো প্রভাব ফেলতে পারেনি। আজ আমি অত্যন্ত সুখী একজন ব্যক্তি। এটা দেশের সাফল্য, খেলাটির সাফল্য। কাজের অসাধারণ শৈলী এবং ডোপ টেস্টে কোনো খেলোয়াড় ধরা না পড়ার বিষয়টি টেলিভিশনে সবচেয়ে বেশি প্রচারিত হওয়ার বদৌলতে টুর্নামেন্টটি সফল হয়েছে।’

নাটকীয়তা দিয়ে শুরু হয়েছিল নাটকীয়তা দিয়েই শেষ হতে পারে এবারের ফুটবল বিশ্বকাপ।নাটকীয় যা-ই ক ঘটুক কেউই চাইবেন না প্রিয় দলের জার্সিটি গায়ে থেকে খুলে চার বছরের জন্য ওয়্যারড্রপে রেখে দিতে। মনে প্রানে সবাই চাইছেন নাটক এবার আরেকটা হোক। ব্রাজিল-আর্জেন্টিনাই নামুক রিও ডি জেনিরোর মারাকানাতে,১৩ জুলাইয়ের ফাইনালে। এমন একটা নাটকীয়তা কী উপহার দিতে পারেনা ব্রাজিল বিশ্বকাপ ২০১৪?

দু’দিন বিরতি দিয়ে আজ থেকে কোয়ার্টার ফাইনাল টপকে সেমিতে উঠার যুদ্ধ। সারা বিশ্বের মতোই প্রিয় দলকে পরবর্তী পর্বে উতরে নিতে উওেজনা-উৎকন্ঠা, শুভকামনা আর প্রার্থনায় রত হয়ে টেলিভিশনের পর্দায় চোঁখ রাখবে বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud