April 29, 2026
ঢাকা: পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল দেখা গেছে। মুসল্লিদের উপস্থিতিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর প্রতিটি মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিদের রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে দেখা যায়। রাস্তায় চট বা মাদুর বিছিয়ে নামাজ আদায় করেন তারা। এছাড়া মসজিদের ছাদ, মহল্লার রাস্তা-ঘাট, খোলা জায়গা কোথাও তিল ধারনেরও যেনো জায়গা ছিলো না। শুক্রবার রমজানের প্রথম জুমায় প্রতিটি মসজিদেই এমন দৃশ্য দেখা গেছে।