পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

১ বছর পেরিয়ে গেলো, কখনো কি সত্যি জানা যাবে জিয়া খানের মৃত্যু রহস্য?

Posted on July 4, 2014 | in বিনোদন | by

সম্প্রতি জিয়া খানের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়েছেন বম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার আদালত এই রায় দিয়েছেন। তাঁর মৃত্যুর পিছনে বলিউড তারকা আদিত্য পাঞ্চলি ও জারিনা ওয়াহাবের ছেলে সুরজ পাঞ্চলির প্ররোচনা ছিল বলে অভিযোগ ছিল। এবং এখনো সেই অভিযোগে অটল রয়েছেন জিয়ার মা। আসলে কী হয়েছিল? আত্মহত্যা নাকি খুন? আত্মহত্যা হলে কেন করেছিলেন জিয়া এই কাজ? কেউ কি বাধ্য করেছিল তাঁকে? এক বছর আগে এই জুন মাসের ৩ তারিখের ভোর রাতে পাওয়া গিয়েছিল তার নিঃসঙ্গ, নিথর দেহ। এক বছর কেটে গেলেও এখনো রহস্যই রয়ে গেছে জিয়া খানের নিঃশব্দ মৃত্যু। জিয়া সুরজের সঙ্গে গভীর সম্পর্কের দাবি করলেও তার মৃত্যুর মাত্র ১০ মাস আগে তাদের আলাপ হয় ফেসবুকে। jiah-khan_13703199607একটি সাক্ষাৎকারে সুরজ জানিয়েছিলেন, জিয়ার অবস্থার প্রতি সমব্যথী হয়েই তার প্রেমে পড়েন সুরজ। কাজ না পাওয়া, পরিবারের সঙ্গে খারাপ সম্পর্ক সবকিছু গভীর অবসাদের মধ্যে ঠেলে দিচ্ছিল জিয়াকে। তার বাবাও ত্যাজ্য করেছিলেন জিয়াকে। জিয়ার থেকে চার বছরের ছোট ছিলেন সুরজ। জিয়ার সঙ্গে মাঝে মধ্যেই কথা বলে তার অবসাদ কাটানোর চেষ্টা করতেন সুরজ। জিয়ার সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করলেও জিয়ার দাবি করা অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ব্যাপারে কিছু জানতেন তিনি। জিয়ার মৃত্যুর পর তার লেখা চিঠির ভিত্তিতে সুরজকে গ্রেফতার করে পুলিশ। সেই চিঠিতেই গর্ভপাতের কথা লিখেছিলেন জিয়া।

জিয়া আত্মহত্যা করেছে বলে পুলিশ দাবি করলেও উঠে এসেছে এমন কিছু তথ্য যা বলছে খুনও করা হয়ে থাকতে পারে তাকে। ফরেনসিক রিপোর্টে জিয়ার নখের তলায় পাওয়া গেছে মাংসপিণ্ড। যা প্রমাণ দেয় মৃত্যুর আগে ধস্তাধস্তির। এমনকি তার অন্তর্বাসেও পাওয়া গেছে রক্তের চিহ্ন। জিয়ার মা রাবিয়া খান কখনই মেনে নেননি আত্মহত্যার তত্ত্ব। মেয়ের মৃত্যুর তদন্ত করতে বৃটিশ পুলিশেরও সাহায্য চেয়েছেন তিনি। অকালেই চলে যাওয়া এই মেয়েটিকে সকলে সেক্স সিম্বল হিসাবেই জানত। কারো জানা ছিল না মেয়েটির সুপ্ত প্রতিভার কথা। কম লোকই জানেন অপেরা সঙ্গীতে জিয়ার তালিমের কথা। মাত্র ১৬ বছর বয়সে ৬টা পপ ট্র্যাক রেকর্ড করেছিলেন তিনি। বন্ধুদের নিয়ে একটা গোটা অ্যালবামের পরিকল্পনা ছিল তাঁর। রেগ্গি, বেলি ডান্সিং, লাম্বাডা, সালসা, কত্থক, জ্যাজ ও সাম্বারও তালিম ছিল জিয়ার। মাত্র ১৮ বছর বয়সে অমিতাভ বচ্চনের বিপরীতে নিঃশব্দ ছবিতে আত্মপ্রকাশ করেন জিয়া। ছবির বিতর্কিত বিষয়বস্তু জিয়াকে নিয়ে আসে শিরোনামে। সেরা নতুন মুখের নমিনেশনও পান জিয়া। কিন্তু হেরে যান দীপিকা পাডুকোনের কাছে। নিতান্তই শিশু বয়সে ঊর্মিলা মাতোন্ডকরের রঙ্গিলা দেখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন জিয়া। ১৯৯৮ সালে দিল সে ছবিতে মনীষার ছোটবেলার চরিত্রেও অভিনয় করেন জিয়া।

তথ্য সূত্র- বিভিন্ন পত্রিকা

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud