পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কাউন্টারে টিকিট নেই কিন্তু কালোবাজারিদের হাতে ট্রেনের টিকিট

Posted on July 4, 2014 | in জাতীয় | by

Train-Ticket-Syndicate-Comসেলিম সোহেল: সামনে ঈদ, ঘরে ফেরা মানুষের প্রচন্ড চাপ থাকবে ট্রেনে। কিন্তু এরই মধ্যে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বেড়ে গেছে টিকিট কালোবাজারিদের দৌরাত্ব। তবে রেলওয়ে পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষের দাবি আগের মত পেশাদার কোন কালোবাজারি স্টেশনে নেই। প্রতিবছর প্রায় ছয় কোটি মানুষ ট্রেনে যাতায়াত করে। নিরাপদ ও সাশ্রয়ী হওয়ায় ট্রেন যাত্রীদের কাছে যথেষ্ট জনপ্রিয়। তবে টিকিট না পাওয়া, কালোবাজারিসহ নানা হয়রানী ও অনিয়ম নিয়ে যাত্রীদের রয়েছে যথেষ্ট অভিযোগ। ঘটনার সত্যতা খুঁজতে সরেজমিনে গিয়ে চট্টগ্রামের তূর্ণা নিশিতার টিকিট পাওয়া গেল এক কালোবাজারির কাছে। তবে ৩২০ টাকার টিকিটের মূল্য ৫০০ টাকা। খোঁজ নিয়ে জানা গেলো বাবুল একা নয়, এই কাজে শুধু কমলাপুরেই রয়েছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। তথ্য জানতে গিয়ে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালায় বাবুল। এদিকে স্টেশন থেকে কোনো টিকিট কালোবাজারিদের হাতে যায় এমন দাবি স্টেশন ম্যানেজারের। এর জন্য তিনি দায়ি করলেন ইন্টারনেট ও মোবাইল টিকিট বিক্রির পদ্ধতিকে। পেশাদার কালোবাজারির কথা অস্বীকার করলো রেলওয়ে পুলিশও। যাত্রী হয়রানি রোধে অবিলম্বে টিকিট কালোবাজারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভুগীদের। ইনডিপেনডেন্ট টিভি

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud