পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

উত্তরা থেকে অপহৃত কলেজছাত্রী উদ্ধার

Posted on July 4, 2014 | in ইসলাম | by

BD (4)মারুফ আহমেদ : রাজধানীর উত্তরায় নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যা ও হবু বরকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার পর অপহৃত কলেজ ছাত্রী ফাতেমা আক্তারকে (১৯) উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোররাতে রাজধানীর মিরপুরের দক্ষিণ কাফরুলে অভিযান চালিয়ে ফাতেমাকে উদ্ধার ও অপহরণকারী সন্দেহে চারজনকে আটক করা হয়। অপরদিকে, পুলিশের একটি বিশ্ব¯Í সূত্র জানিয়েছে, অপহরণকারী রুম্মন, তার বাবা, ভাইসহ এক সহযোগীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা ৪নং সেক্টরের ৩ নম্বর রোডের ৬ নম্বর বাড়ির সামনে নিরাপত্তাকর্মীকে গুলি করে ও হবু স্বামীকে চাপাতি দিয়ে কুপিয়ে ফাতেমাকে একটি গাড়িতে তুলে অপহরণ করা হয়। গুলিতে নিরপত্তাকর্মী লিটন (৩২) নিহত এবং ফাতেমার হবু বর মাহফুজুল হক গুরুতর আহত হন। সময় টিভি

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud