পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এরশাদের বিরুদ্ধে ইসির মামলা

Posted on July 4, 2014 | in রাজনীতি | by

Untitled-1লালমনিরহাট: যথাসময়ে আয় ব্যয়ের হিসাব দাখিল না করায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। এর আগে নির্বাচনী ব্যয় বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। একই কারণে দশম সংসদ নির্বাচনে অংশ নেওয়া আরো ১৪ প্রার্থীর বিরুদ্ধেও মামলা করার জন্য সংশিøষ্ট রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়। গত রোববার বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি সংশিøষ্ট রিটার্নিং অফিসার বরাবর পাঠানো হয়। চিঠিতে মামলা করে কমিশনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী, গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের ব্যয়ের হিসাব নিজ নিজ রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়ার আইনি বিধান রয়েছে এবং এর অনুলিপি ইসি সচিবালয়েও পাঠানোর কথা রয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud