May 7, 2026
সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক নিয়ে রীতিমতো বিড়ম্বনায় রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। কতিপয় হ্যাকার মাঝে মধ্যেই তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছেন। বিষয়টি নিয়ে চরম বিরক্ত তিনি। গতকাল ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ফাহমিদা নবী এ তথ্য জানান। তিনি বলেন, ‘ফেসবুক হ্যাক করার পাশাপাশি তার ফেক আইডিও খুলছে। কাজটা তারা খুবই খারাপ করছে। এভাবে ফেসবুক হ্যাক করা কিংবা তারকাদের নামে ফেক আইডি খোলা খুবই নিন্দনীয় কাজ।’ ফাহমিদা নবী আরো বলেন, ‘এর আগেও কয়েকবার আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এরপর বিভিন্ন উপায়ে তা ফিরে পেয়েছি। কিন্তু এভাবে আর কতদিন? এভাবে তো চলতে দেয়া যায় না। তাই ভাবছি, এবার সাইবার অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। ফেসবুক কর্তৃপক্ষকেও আমি বিষয়টি অবহিত করছি। দেখা যাক, কী হয়।’