May 7, 2026
সারাদিন রোজা রাখার শেষে সকলেই একটু প্রাণজুড়ানো পানীয় খোঁজেন। খাবারের চাইতে এই পানীয়ের প্রতিই আকর্ষণ থাকে বেশি। তাই আজ রইলো একদম ভিন্নধর্মী ৩টি পানীয় রেসিপি। যেগুলো তৈরি করতে সোজা, খেতে মজার, একই সাথে স্বাস্থ্যকর। ছেলে-বুড়ো সকলেরই পছন্দ হবে।
উপকরণ
পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, লেবু ২টি, চিনির সিরাপ এক কাপের চার ভাগের এক ভাগ, বরফ কুচি পরিমাণমতো।

প্রণালি
১. গ্লাসে ৩ টুকরো লেবু চিপে সিরাপ দিয়ে শরবত তৈরি করে নিন।
২. এরপর বরফ কুচি, পানি. পুদিনা পাতা ও লেবু চারকোনা করে কেটে গ্লাসে দিয়ে আধঘণ্টা রেখে দিন।
৩. বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
উপকরণ :
কলা ২টি, পেঁপে ১ কাপ, বিচি ছাড়া খেজুর আধা কাপ, বাঙ্গি আধা কাপ, চিনি ২ টেবিল চামচ, দুধ আধা কাপ।
প্রণালি
১. ব্লেন্ডারে কলা, খেজুর, পেঁপে, বাঙ্গি, দুধ সব একসঙ্গে টুকরা করে নিন।
২. এর মধ্যে চিনি দিয়ে ব্লেন্ড করে পরিবেশন করুন।
উপকরণ
পছন্দমতো খাবার রং ৩ ফোঁটা, লেবুর রস ২ চা চামচ, চিনির সিরাপ ২ টেবিল চামচ, পুদিনা পাতা পরিমাণমতো, সোডা ওয়াটার ১ গ্লাস (ফলের রসও দিতে পারেন)
প্রণালি
১. ওপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।
২. এবার ফলের কাঠি সাজিয়ে পরিবেশন করুন।