পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গোপালগঞ্জে ডুবে যাওয়া ফেরি ও ২ ট্রাক উদ্ধার হয়নি

Posted on June 22, 2014 | in সারা দেশ | by

Gopalganj_Ferry_bg_500051055গোপালগঞ্জ: গোপালগঞ্জের মধুমতি নদীতে ডুবে যাওয়া ফেরি ও পণ্যবাহী দু’টি ট্রাক চার দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। প্রতিকুল আবহাওয়া ও পানি বৃদ্ধির কারণে উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে কাশিয়ানী উপজেলার কালনাঘাটে সাতটি পণ্যবাহী ট্রাক নিয়ে একটি টাইপ-১ (নং-১৪) একটি ফেরি ডুবে যায়। রোববার বিকেল ৩টা পর্যন্ত পাঁচটি ট্রাক উদ্ধার করা সম্ভব হলেও এখনো দু’টি ট্রাক পানির নিচে নিমজ্জিত রয়েছে। গোপালগঞ্জ সড়ক ও জনপথ অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু ডুবুরির অভাব, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নদীতে পানি বেড়ে যাওয়ায় উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে। গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় জানিয়েছেন, প্রতিকুল আবহাওয়া ও পানি বৃদ্ধির কারণে উদ্ধার কাজ শেষ করা সম্ভব হয়নি। আশা করছি রোববারের মধ্যেই ডুবন্ত বাকি ট্রাক দু’টো উদ্ধার করা সম্ভব হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud