April 19, 2026
চট্টগ্রাম: অতিবর্ষণে পাহাড়ি ঢলে সীতাকুণ্ডের কুমিরায় একটি রেলসেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম রেলওয়ে অনুসন্ধান বিভাগ থেকে জানানো হয়েছে, রেল চলাচল বন্ধ হওয়ায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন দুটি আটকা পড়েছে। পূর্ব রেলের প্রধান প্রকৌশলী আব্দুল হাই সংবাদমাধ্যমকে বলেন পাহাড়ি ঢলের কারণে সেতুটি নড়বড়ে হয়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। সংষ্কার কাজ শুরু হলেও বৃষ্টির কারণে তা ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি। গত বছরও পাহাড়ি ঢলে রেলসেতুটি ভেঙে গিয়েছিল।