April 19, 2026
পুলিশের চলমান ফরমালিন ঠেকানো অভিযানকে অভিনন্দন জানিয়েছে সাধারণ জনগণ। মানুষের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি মাথায় রেখে ফরমালিনযুক্ত মাছ, ফলমুল ও খাবার পরীÿা করার জন্য বিসিএসআইআর ও বিএসটিআই যৌথভাবে জেড-৩০০ বিশেষ ফরমালিন কিট দিয়ে অভিযান পরিচালনা করছে। কিন্তু দুঃখের বিষয় হল ফরমালিন শনাক্ত করার যন্ত্রতে ত্রæটি দেখা দিয়েছে। যার ফলে অভিযান নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। শনিবার ইংরেজি দৈনিক নিউএজ পত্রিকার প্রকাশিত সংবাদ অনুযায়ী ঢাকা ফল আমদানি ও রফতানিকারক সমিতির পÿ থেকে অভিযোগ করা হয় যে পুলিশ ত্রæটিযুক্ত যন্ত্র দিয়ে ফরমালিন শনাক্ত করছে যার ফলে চরমভাবে ÿতিগ্র¯Í হচ্ছেন সাধারণ ফল ব্যবসায়ীরা। যারা এই ধরনের ত্রæটিযুক্ত যন্ত্র নিয়ে অভিযান চালিয়ে ব্যবসার ÿতি করছেন তাদের জবাবদিহিতার সম্মুখিন করতে হবে। নেতারা অভিযানে ÿতিগ্র¯Í ব্যবসায়ীদের জন্য সরকারের কাছে ÿতিপূরণ দাবি করেন। সূত্র বলছে ফরমালিন শনাক্ত হওয়ার অভিযানের প্রথম সপ্তাহে পুলিশ ১২ হাজার ৮২৭ মণ আম, ১ হাজার ২৬০ মণ জাম এবং ৩৩ লাখ ৭৯ হাজার ৬৪৭ পিস লিচু নষ্ট করে দিয়েছে। পুলিশের হঠাৎ ফরমালিন ঠেকাও আন্দোলন দেখে একাধিক প্রশ্ন উঠেছে। পুলিশ আগামীতেও কি পারবে ফরমালিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে? ফরমালিনের ব্যবহার বন্ধ ও ফরমালিনযুক্ত খাবার বাজারে না ঢুকতে দিতে হলে প্রথমে সরকারকে ফরমালিন আমদানি ও এর ব্যবহারের উপর নজরদারি বাড়াতে হবে পাশাপাশি সঠিক বাজর নিয়ন্ত্রণ করতে হবে। তবেই হয়ত ÿতিকর পদার্থ থেকে আমরা সুরÿিত থাকবে। তবে ফরমালিনের ভয়াল গ্রাসে যেন দেশের ফলের উৎপাদন, বিতরণ যেন কমে না যায় সেদিকেও সরকারকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী ২০১০-১১ সালে ৪৩ দশমিক ৮৪ লাখ টন আম, কাঁঠাল, কলা ও পেয়ারার উৎপাদন হয় যেখানে ১৯৭১-৭২ সালে সেই উৎপাদনের পরিমাণ ছিল ১৩ দশমিক ৫৭ লাখ টন। দুঃখের বিষয় হল এতগুলো বছর পার হয়ে গেলেও কোনো সরকারই ফল সংরÿণ করার ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। সরকার প্রাণ-আরএফএল গ্রæপের মত ফল প্রক্রিয়াজাতকরণ কোম্পানিকে বিনিয়োগ করতে আগ্রহী করতে পারেনি। শুধুমাত্র সঠিক সংরÿণের অভাবে সারা দেশে উৎপাদিত ফলের মোট ২০-৩০ ভাগ নষ্ট হয়ে যায়। তাই ফল নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচার জন্য ফল ব্যবসায়ীরা ফরমালিনের ব্যবহার করছেন। সরকারি ও বেসরকারি উদ্যোগে যদি দেশে ফল সংরÿণাগার নির্মাণ করে উৎপাদিত ফল সংরÿণ করা যায় তবে নিশ্চিতভাবে ব্যবসায়ীরা ফরমালিন ব্যবহার থেকে বিরত থাকবেন। সুতরাং এক তরফাভাবে ব্যবসায়ীদের দোষারোপ করে পার পেয়ে যাওয়ার চেষ্টা করলে তা গ্রহণযোগ্য হবে না বরং সমস্যা সমাধানের জন্য কার্যকর পদÿেপ গ্রহণ করতে হবে।
….নিউএজ