April 20, 2026
রাজশাহী-নাটোর প্রতিনিধি : শুক্রবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজাকার মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিত কুমার বিশ্বাস।সড়ক দুর্ঘটনায় সংস্কৃতি সচিব আহত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিখিৎসাধীন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিত কুমার বিশ্বাস। সচিব রণজিত কুমার বিশ্বাস ছাড়াও আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও দুইজন। গুরুতর আহত রণজিত কুমার বিশ্বাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিত কুমার বিশ্বাস রাজশাহীতে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সড়কপথে ঢাকায় ফিরছিলেন। পথে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজাকার মোড় এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে সচিবকে বহনকারী গাড়ির (পাজেরো জিপ) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সচিব গুরুতর আহত হন। এসময় গাড়ির চালক দিল মোহম্মদ ও সচিবের দেহরক্ষী রফিকুল ইসলামও আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে সচিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক জাফর উল্লাহ, পুলিশ সুপার বাসুদেব বণিক, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শরিফুন্নেসাসহ স্থানীয় প্রশাসনের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শরিফুন্নেসা জানান, সড়ক দুর্ঘটনায় সচিব গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।