April 20, 2026
প্রতিবেদক : সপরিবারে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়। এবার তিনি এক মাস দেশে থাকবেন। কাতার এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে শুক্রবার সকালে তিনি দেশে ফেরেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন, সজীব ওয়াজেদের সঙ্গে তার স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ওয়াজেদ, কন্যা সোফিয়া ওয়াজেদ ও তার স্ত্রীর একজন আত্মীয় এসেছেন। খোকন জানান, মেয়ের স্কুলের গ্রীষ্মকালীন অবকাশ থাকায় দেশে ফিরেছেন সজীব ওয়াজেদ। এক মাস তিনি দেশে অবস্থানকালে তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।