পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সন্তানদের প্রতি যে দায়িত্বগুলো পালন করে থাকেন একজন ভালো বাবা

Posted on June 19, 2014 | in লাইফস্টাইল | by

OLYMPUS DIGITAL CAMERAপ্রতিটি বাবাই তার সন্তানের কাছে ভালো বাবা হয়ে থাকেন। কিন্তু তারপরেও ভালো বাবার কিছু বৈশিষ্ট্য রয়েছে। কী করলে একজন ভালো বাবা হিসাবে স্থান পাবেন সন্তানের মনে? কী করলে যেতে পারবেন সন্তানের আরেকটু কাছে? জেনে নিন সন্তানদের প্রতি যে দায়িত্বগুলো পালন করার সুবাদে আপনি হয়ে উঠবেন একজন ভালো বাবা।

১. ভালো বাবা সন্তানদের কোলে নিয়ে থাকেন :
বাবারা সাধারণত ছোট্ট সন্তানদের কোলে নিতে ভয় পান। কেননা যদি কোনো সমস্যা হয় এ কারণে। এছাড়া মায়েদের মত এতটা বেশি সময় ধরে কোলে নিয়ে থাকতে পারেন না। তাই সন্তানদের কাছে ভালো বাবারা সন্তানদের অনেকক্ষণ পর্যন্ত কোলে নিয়ে থাকতে পারেন এবং তাদের সব ধরনের দুষ্টমি সহ্য করে যান।

২. ভালো বাবারা সন্তানদের কান্না থামাতে পারেন :
ছোট্ট সন্তানেরা সাধারণত একবার কান্না শুরু করলে মায়ের কোলে না যাওয়া পর্যন্ত কান্না থামাতে চায় না। এক্ষেত্রে ভালো বাবারা তাদের সন্তানদের কান্না নিমেষেই থামিয়ে দিতে পারেন। তাদের যেকোনোভাবেই ভুলিয়ে রাখতে পারেন।

৩. সন্তানদের ময়লা পরিস্কার করতে পারেন :
বাচ্চারা যদি বিছানা বা পোশাক অপরিস্কার করে ফেলে তাহলে সেটা অনেক বাবাই আছেন একেবারেই পরিস্কার করতে চান না। মায়েরা এসে তা করেন। কিন্তু ভালো বাবারা সন্তানদের এই ময়লা ভালোবেসে পরিস্কার করতে পারেন।

৪. সন্তানদের খাবার খাওয়াতে পারেন :
ছোট্ট সন্তানদের খাওয়ানো খুব ঝামেলার কাজ যেটা সবসময় মায়েরাই করে থাকেন। কিন্তু একজন ভালো বাবা এই ঝামেলাপূর্ণ কাজটিও করতে পারেন অর্থাৎ সন্তানদের খাবার খাওয়াতে পারেন।
৫. ভালো বাবা সন্তানদের কাপড় এবং বাসন পরিস্কার করতে পারেন :
বাচ্চাদের কাপড় ধোয়া খুবই ঝামেলার কাজ। কেননা এরা একটু পর পর অনেকগুলো কাপড় নষ্ট করে ফেলে। এছাড়া খাবার বাসন পরিস্কার করাটাও অনেক বিরক্তের কাজ মনে হয় অনেকের কাছে। কিন্তু একজন ভালো বাবা অনায়াসে এ সমস্ত কাজগুলো করে ফেলতে পারেন।

৬. সন্তানদের ঘুম পাড়াতে পারেন :
সন্তানদের ঘুম পাড়ানো একটি বিশ্ববিখ্যাত কঠিন কাজ। তারা কোনোভাবেই ঘুমোতে চায় না। আর এই কঠিন কাজটিই করে ফেলতে পারেন একজন ভালো বাবা।

৭. সন্তানদের সাথে খেলা করতে পারেন :
সন্তানদের সাথে খেলা করতে অনেক বাবাই পছন্দ করেন না। কিন্তু একজন ভালো বাবা সন্তানদের সাথে খেলা করতে পারেন।

৮. পড়াতে পারেন :
সন্তানদের প্রাথমিক বয়সে শিক্ষার হাতেখড়ি দেয়া বেশ কষ্টের কাজ। এ কাজটিও একজন ভালো বাবা করতে পারেন। পাশাপাশি অনেক মজাদার গল্পের বই পড়ে শোনাতে পারেন।

৯. সন্তানদের চুল আচড়িয়ে দিতে পারেন :
একজন ভালো বাবা সন্তানদের সব ধরনের সেবা করতে পারেন। এর মাঝে তারা তাদের চুল আচড়িয়ে দিতে পারেন এবং বিভিন্ন স্টাইলে মেয়ে বাচ্চার চুল বেঁধে দিতে পারেন।
১০. খুশি রাখতে পারেন :
সন্তানদের কান্না দূর করা এবং খুশি রাখা বেশ কষ্টের কাজ। ভালো বাবারা প্রয়োজনে এ ধরনের বিনোদনও সন্তানদের দিতে পারেন। বিভিন্ন বিনোদন দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারেন।

১১. ভালো বাবারা সন্তানদের জন্য খাবার রান্না করতে পারেন :
সন্তানদের খাবার রান্না করতে সবাই পারে না। বিশেষ করে বাবারা তো পারেনই না। কিন্তু ভালো বাবারা এই কঠিন কাজটাও সন্তানদের মুখের দিকে চেয়ে করতে পারেন।

১২. বাই সাইকেল চালানো শেখাতে পারেন :
সন্তানেরা যখন একটু বড় হয়ে যায় তখন তাদের বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া বেড়ে যায়। এ কারণে সন্তানেরা বাই সাইকেল চালানোও শিখতে চায়। আর ভালো বাবারা সন্তানদের বাই সাইকেল চালানো শিখিয়ে থাকেন।

১৩. ক্রিকেট খেলা শিখিয়ে থাকেন :
ভালো বাবারা সন্তানদের ক্রিকেট খেলা শিখিয়ে থাকেন। আর এ কারণে বাবারা তাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামী বাবা হয়ে ওঠেন। ভালো বাবারা সন্তানদের সাথে নানা ধরনের খেলাও খেলে থাকেন।

১৪. ভালো বাবারা সন্তানদের ভাষা বুঝে থাকেন :
সন্তানদের কথা বা আবেগ একমাত্র বাবা মা ছাড়া কেউ বুঝতে পারে না। ভালো বাবারা সন্তানদের এই অব্যক্ত ভাষা বা আবেগ বুঝতে পারেন। বুঝতে পারেন তারা ভালোলাগা-মন্দলাগা।

১৫. ভালো বাবারা সন্তানদের ভালো বন্ধু হয়ে থাকেন :
বাবা এবং সন্তানদের মাঝে দূরত্ব বেশি হলে সন্তানদের ভুল করার সম্ভাবনা বেশি থাকে। এ কারণে তাদের বন্ধুর মত সম্পর্ক গড়ে তোলা উচিৎ। আর ভালো বাবারা সন্তানদের সাথে বন্ধুর মত আচরণ করে। ফলে সন্তানদের কাছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হয়ে ওঠেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud