April 20, 2026
পদ্মা সেতুর নাম বঙ্গবন্ধুপতœী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে নামকরণ করার জন্য জাতীয় সংসদে বিরোধী দলের পক্ষ থেকে প্র ব করা হয়েছে। আর সরকারি দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা বিরোধী দল জাতীয় পার্টির এ প্র¯Íাব সমর্থন করে বক্তব্য দিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি বিরোধীদলীয় সদস্য কাজী ফিরোজ রশিদ সংসদের নজরে আনেন। বিরোধী দলের ওই প্রস্তাব সমর্থন করে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বলেন, বেগম ফজিলাতুন্নেসা মুজিব নামেই পদ্মা সেতুর নামকরণ করা হোক। এরপর স্বতন্ত্র সদস্য গ্র“পের নেতা হাজি মোহাম্মদ সেলিম, স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী নামকরণের প্রস্তাব সমর্থন করে বক্তব্য রাখেন। সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে এই প্রস্তাবে সমর্থন জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশেনর শুরুতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বলেন, ‘যোগাযোগমন্ত্রী বলেছেন- পদ্মা সেতুর কাজ শুরু হবে দুদিনের মধ্যেই। তাই এই শুভ মুহূর্তে পর্দার অন্তরালে থেকে দেশ ও জাতিকে যিনি প্রেরণা জুগিয়েছেন, স্বাধীনতার জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করেছেন, সেই মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে পদ্মা সেতুর নামকরণ করার প্রস্তাব করছি।’ বেগম সাজেদা চৌধুরী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সম্পর্কে স্মতিচারণ করে বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন ঘরে বসেই। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি আমাদের নেতাদের ভেঙে না পড়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতেন। তিনি বলেন, ঘরে বসেই তিনি মাঠের রাজনীতির খোঁজ রাখতেন। এই বীর নারীর জন্য আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতুর নাম বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে করতে পারি।