পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইরাক থেকে বাংলাদেশিদের প্রয়োজনে ফিরিয়ে আনা হবে

Posted on June 19, 2014 | in নির্বাচন কমিশন, প্রবাসী জীবন | by

27_Khandker+Mosharraf+Hossain_190913নিজস্ব প্রতিবেদক || খন্দকার মোশাররফ হোসেন।ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘প্রয়োজন হলেই আমরা সেখানকার বিপদে পড়া বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনব।’ বৃহস্পতিবার জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার নতুন কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রবাসীকল্যাণমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ইরাকে ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি আছেন। আমরা তাঁদের খোঁজখবর রাখছি। কেউ যদি একান্ত বিপদে পড়ে দেশে ফিরে আসতে চান, তাহলে তাঁকে ফিরিয়ে আনব।’

জনশক্তি রপ্তানিকারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ খাতের সব অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে। স্বল্প খরচে লোকজন যাতে বিদেশে যেতে পারে, সে ব্যবস্থা করতে হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে আজ বেলা সোয়া ১১টা থেকে দেড়টা পর্যন্ত বৈঠক হয়। বৈঠকের বিষয়ে জানতে চাইলে বায়রার সভাপতি আবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। বৈঠকে জনশক্তি রপ্তানিকারকদের লাইসেন্স নবায়ন, এ খাতের ব্যবসা, ২০১৩ সালের অভিবাসী আইনসহ নানা বিষয়ে আমরা দীর্ঘ আলাপ করেছি। আমরা এ খাতে প্রতারণা বন্ধ ও অভিবাসন খরচ কমানোর প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছি।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud