April 22, 2026
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ম্যাচ ফিক্সিংয়ের রায় বুধবার বিকেলে ঘোষণা করা হবে। বিকেল ৩টায় গুলশানের রেডিয়াস সেন্টারে বিসিবির গঠিত ট্রাইবুন্যাল এ রায় ঘোষণা করবেন। এর আগে সকাল ১০টায় ট্রাইবুন্যালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র থেকে ফিরে শুনানিতে অংশ নেন অভিযুক্ত মোহাম্মদ আশরাফুল। গত ৮ জুন পূর্ণাঙ্গ রায় ঘোষণার পর আজ বিকেলে সাবেক বিচারপতি খাদেমুল ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল দোষীদের শাস্তি ঘোষণা করতে যাচ্ছেন। এর আগে ফিক্সিংয়ের সংক্ষিপ্ত রায় ঘোষিত হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি।
সংক্ষিপ্ত রায়ে নির্দোষ প্রমাণিত হন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ মোহাম্মদ রফিক, স্পিনার মোশাররফ হোসেন রুবেল, পেসার মাহবুবুল আলম রবিন, ইংলিশ ক্রিকেটার ড্যারেন স্টিভেন্স, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরী ও ম্যানেজার গৌরব রাওয়াত। এ ছাড়া দোষী সাব্যস্ত হন শিহাব চৌধুরী এবং দোষ স্বীকার করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশারাফুল, শ্রীলংকার স্পিনার কৌশল্য লুকুয়ারাচ্চি ও নিউজিল্যান্ডের ওপেনার লু ভিনসেন্ট।