পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন তারেক সাঈদ (ভিডিও)

Posted on June 18, 2014 | in Uncategorized | by

news_rab_9164

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় গ্রেপ্তার চাকরিচ্যুত র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক ও অবসরে পাঠানো সেনাবাহিনীর লে. কর্নেল তারেক সাঈদকে ৬ দফায় ৩২ দিনের রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আদালতে আনা হয়েছে।

বিচারকের খাস কামরায় তার জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। বুধবার সকালে তাকে নার‍ায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ জেলা পুলিশের একজন কমকর্তা। ইতোমধ্যেই তাকে বিচারকের খাস কামরায় নেওয়া হয়েছে। সেখানেই তার জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। এর আগে ৬ দফায় ৩২ দিনের রিমান্ড শেষ হয় মঙ্গলবার। ওই পুলিশের কমকর্তা জানান, সকাল ৯টায় তারেক সাঈদকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। এর মধ্যে ৩২ দিনের রিমান্ডে সাঈদ বেশকিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud