পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পেপের কপালে দুঃখই আছে

Posted on June 17, 2014 | in খেলাধুলা | by

2373633_big-lndব্রাজিল : মাথা দিয়ে যেমন গোল করা যায়, ঠিক তেমনি প্রতিপক্ষকে আঘাতও করা যায়। মার্কো মাতেরাজ্জির বুকে মাথা দিয়ে গুঁতো দিয়ে আট বছর আগে সারা বিশ্বকে ঠিক সেটাই দেখিয়েছিলেন ফরাসি তারকা জিনেদিন জিদান। আরও একটি বিশ্বকাপে বিশ্ব দেখল আরও একটি ঢুস-কাণ্ড। পর্তুগাল তারকা পেপে কাল টমান মুলারকে মাথা দিয়ে গুঁতো মেরে দেখিয়ে দিলেন তিনি জিদানকে বেশ ভালোই অনুসরণ করেন। তবে আট বছর আগে জিদানের ঢুসের সঙ্গে পেপের ঢুশের একটা জায়গায় পার্থক্য আছে। সেদিন মাতেরাজ্জির উসকানি জিদানকে প্রলুব্ধ করেছিল অমন কাণ্ড করতে, আর কাল পেপে মুলারকে ঢুস দিলেন কোনো কারণ ছাড়াই। এবারের খলনায়ক যে পেপে! মাঠে প্রতিপক্ষের ওপর দৃষ্টিকটুভাবে চড়াও হতে তাঁর আবার কারণ লাগে নাকি? বারবার উগ্রভাবে মাঠে প্রতিপক্ষকে আঘাত করার জন্য কুখ্যাত এই পর্তুগিজ ডিফেন্ডারের শাস্তি নাকি লাল কার্ডেই শেষ হচ্ছে না। তাঁর ওপর নেমে আসতে পারে তিন ম্যাচ নিষেধাজ্ঞার খড়্গ। প্রথমে পেছন থেকে মুলারের মুখে আঘাত করে ফেলে দিয়েছিলেন মাঠে। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই মাঠে বসে পড়া মুলারের মাথায় মাথা দিয়ে বসিয়ে দিলেন এক ঢুস। ফলাফল—সরাসরি লাল কার্ড। এখন তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়লে বিশ্বকাপটাই শেষ হয়ে যেতে পারে পেপের। আগেই বলা হয়েছে, এসব কাণ্ড পেপের জন্য নতুন কিছু নয়। ২০০৯ সালে লা লিগায় গেটাফের বিপক্ষে রিয়ালের ম্যাচে তিনি যা করেছিলেন, সেটা ছিল আরও ভয়াবহ কাণ্ড। গেটাফের এক খেলোয়াড়কে তিনি মাঠে ফাউল করেই ক্ষান্ত হননি, ফাউলের পর বসিয়ে দিয়েছিলেন কয়েকটি লাথি। ব্যাপারটি এতটাই বাজে ছিল যে তাঁকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞার ধাক্কা সামলাতে হয়েছে। ২০১১ সালেও বার্সেলোনা ও ব্রাজিলীয় তারকা দানি আলভেজকে খোঁচা মেরে দেখেছিলেন লাল কার্ড। লিওনেল মেসিকেও এক ম্যাচে আঘাত করা আগে থেকেই নিন্দিত এই পেপে। এএফপি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud