April 24, 2026
পয়লা রমজান থেকে স্কুল, কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সভায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি চূড়ান্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।