পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হাজী সেলিমের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Posted on June 16, 2014 | in রাজনীতি | by

ঢাকা: ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে পুরান ঢাকা নবাবপুরের একটি পরিবার। জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে এই সংবাদ সম্মেলনের পর পাল্টা সংবাদ সম্মেলন করে বিষয়টি অস্বীকার করেন হাজী সেলিম। দুপুর সাড়ে ১২টায় জমির মালিক মৃত শামসুল ইসলামের পরিবারের পক্ষে তার স্ত্রী আনোয়ারা ইসলাম ও মেয়ে সানিয়া ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা সংবাদ সম্মেলন করেন। এ সময় সানিয়া ইসলাম বলেন, ‘পুরান ঢাকার নবাবপুরের ১০১, ১০২ ও ১০৩ নম্বর হোল্ডিংয়ে মোট সাড়ে ৬ কাঠা জমি রয়েছে। ১৯৯৬ সালে ক্রয়সূত্রে জমির মালিক আমার বাবা শামসুল ইসলাম। ওই সময় থেকেই তিনি জমিতে দোকান তুলে ভাড়া দিয়ে আসছিলেন।’ তিনি আরও বলেন, ‘২০১৩ সালের ২৫ অক্টোবর ওই জমিতে বহুতল ভবন নির্মাণ শুরু করা হয়। ১৩ জুন জমিতে হাজী মোহাম্মদ সেলিম সশরীরে হাজির হয়ে ভবনের নির্মাণ কাজ বন্ধ করে সকলকে চলে যাবার জন্য হুমকি দেন।’ এই সংবাদ সম্মেলনের পরে দুপুর ২টার দিকে রাজধানীর গ্রীন রোডের মদিনা স্কয়ার ভবনের নিজ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন হাজী সেলিম। তিনি বলেন, ‘দুপুরে সংবাদ সম্মেলন করে মৃত শামসুল ইসলামের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই জমি ও নির্মাণাধীন ভবনের সঙ্গে আমি ও আমার পরিবারের ন্যূনতম কোন সম্পৃক্তা নেই।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud