April 29, 2026
ডেস্ক রিপোর্ট : ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত বিশ্বকাপ ফুটবল যুদ্ধে মাঠের লড়াইয়ে স্বাগতিক ব্রাজিল ৩-১ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। সহজ জয় দিয়েই শুরু করল বিশ্বকাপ মিশন স্বাগতিক ব্রাজিল। কিন্তু খেলার ১১ মিনিটেই গোল খেয়ে বসেছিল স্বাগতিকরা! মার্সেলের আত্মঘাতী গোলে ম্যাচের ১১ মিনিটে ব্রাজিলের জালে বল! এখানেই শেষ হলে ভাল হতো, কিন্তু এখানেই শেষ নয়, ২৭ মিনিটে এবারের বিশ্বকাপের মডরিচকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখলেন সেলেসাওদের সবচেয়ে বড় ভরসা নেইমার! কার্ড দেখে যেন আরও চাঙা হয়ে উঠলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। ঠিক এর দুই মিনিট পরেই নেইমারের গোলেই সমতায় ফিরল ব্রাজিল। ৬৯ মিনিটে ডি-বক্সে ফ্রেডকে ফাউল করে বসলেন দেয়ান লোভরেন। সঙ্গে সঙ্গে রেফারি ইউয়ুচি নিশিমুরা পেনাল্টির সিদ্ধান্ত দিলেন রেফারি ইউয়ুচি নিশিমুরা। পেনাল্টি থেকে গোল আদায় করে নিলেন নেইমার। ৯০ মিনিটে ১১ নাম্বার জার্সি পরিহিত অস্কারের গোলে ব্রাজিল ৩-১ গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ব্রাজিল ৩-১ গোলে বিশ্বকাপের ১ম মেচটি নিজেদের করে নেয়। বিশ্ববাসীকে সাম্বার তালে তালে মাতিয়ে তুলতে বাংলাদেশ সময় রাত ২টায় ব্রাজিলের সাও পাওলোতে শুরু হয় ফুটবল মহাযজ্ঞের প্রথম ম্যাচ।