পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজনীতির নামে নৈরাজ্য দমনে বদ্ধপরিকর সরকার:ড. হাছান

Posted on April 7, 2014 | in রাজনীতি | by

1396856829ঢাকা: নটরডেম কলেজের সামনে গাড়িতে আগুন দেয়ার সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন,  নৈরাজ্যের পথ পরিহার না করলে চরম মূল্য দিতে হবে বিএনপিকে। সোমবার রিপোর্টাস ইউনিটের  খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘চলমান রাজনীতি’ নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।হাছান মাহমুদ বলেন, রাজনীতির নামে  যে  কোনো  নৈরাজ্য দমনে বদ্ধপরিকর সরকার।

অর্থের অভাবে বিএনপি চেয়ারপারসন বাড়ি ভাড়া দিতে পারছেন না গণমাধ্যমের এমন সংবাদের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, জাতিকে বিভ্রান্ত করতেই এমন মিথ্যাচার করছেন খালেদা জিয়া। হাছান মাহমুদ বলেছেন, আজকে একটি  দৈনিকে তাকে নিয়ে একটি সংবাদ বেরিয়েছে, তিনি নাকি অর্থের অভাবে বাড়ি ভাড়া দিতে পারছেন না। তিনি জিয়ার মৃত্যুর পর এরশাদের কাছ  থেকে মাত্র এক টাকায় ৩৮ কাঠার ওপর একটি বাড়ি নিয়েছিলেন।  সে বাড়ি বিদেশী একটি  কোম্পানির কাছে ভাড়া দিয়েছেন। প্রতি মাসে ১০ লাখ টাকার  বেশি ভাড়া আসে। এগুলো  কোথায় যায়?

মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, তিনি নিজের বাড়িতে না  থেকে অন্যের বাড়িতে বিনা পয়সায় ভাড়া থাকেন। আর নিজের গুলাশানে ৩৮ কাঠার বাড়ি একটি বিদেশী কোম্পানির কাছে ভাড়া দিয়ে রেখেছেন। তিনি বলে, তিনি যদি ঘর বাড়া দিতে না পারেন, কীভাবে লাখ লাখ টাকা খরচ করে নিরাপত্তাবাহিনী  পোষেণ। কয়েকটা কোটি টাকার গাড়ি ব্যবহার করেন। তার পুত্র লন্ডনে বিলাসী জীবন যাপন করেন। আর তিনি জাতিকে বিভ্রান্ত করার জন্য মশকারা করে এ সংবাদ প্রকাশ করেছেন। জাতির সঙ্গে এ ধরনের মিথ্যাচার না করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।

হাছান মাহমুদ বলেন, ৬ এপ্রিল নটরডেম কলেজের সামনে একটি বাসে আগুন  দেয়া হয়েছে।  বেগম জিয়া আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। তাদের উদ্দেশে আমাদের কথা পরিষ্কার। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই,  নৈরাজ্য দমনে এ সরকার বদ্ধপরিকর। আমরা কঠোর হস্তে দমন করবো। কিছুদিন আগেও যারা  দেশব্যাপী  নৈরাজ্য করেছে, তারা এখন ঘাপটি মেরে আছে। আমাদের সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তাদের প্রতিহত করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের ইতিহাস নিয়ে মিথ্যাচার করবে, তাদের  গ্রেফতার করা হোক। মীমাংসিত সত্য নিয়ে মিথ্যাচার করলে তাদের  গ্রেফতার করা প্রয়োজন। সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিতত্বে সভায় আরো বক্তব্য  দেন সংসদ সদস্য শিরিন নাঈম পুনম, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের  নেতা হারুণ  চৌধুরী, আয়োজক সংগঠনের নেতা হুমায়ূন কবির প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud