পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাংলাদেশ যেকোনো টুর্নামেন্টের আয়োজক হতে প্রস্তুত: প্রধানমন্ত্রী

Posted on April 6, 2014 | in জাতীয় | by

1396776171ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইসিসির যেকোনো টুর্নামেন্টের আয়োজক দেশ হতে বাংলাদেশ সব সময়ই প্রস্তুত। সকালে আইসিসির সভাপতি অ্যালান আইজাক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।  প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেটারদের দক্ষতা ও নৈপুণ্য বাড়ানোর জন্য কক্সবাজারে একটি ক্রিকেট একাডেমি তৈরি করা হচ্ছে।   সরকার শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাধুলাকেই উৎসাহিত করে থাকে।

সাক্ষাৎ অনুষ্ঠানে আইসিসির সভাপতি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।  এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি হোয়াইক্লিফ ডেভ ক্যামেরন। আইসিসির পরিচালক নেইল স্পাইচ, সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের সভাপতি ইমরান খাজা, আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud