পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ত্রিপুরায় ৩ বাংলাদেশি খুন

Posted on April 6, 2014 | in জাতীয় | by

Untitled-1হবিগঞ্জ : ভারতের ত্রিপুরার মজুমদারপাড়ায় তিন বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় লোকজন। শনিবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর মজুমদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপটার হাওর এলাকার মৃত সুন্দর আলীর ছেলে সিদ্দিক আলী (৫৫), একই ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের খুর্শেদ আলীর ছেলে আনোয়ার মিয়া (২৫) এবং ওসমানপুর গ্রামের মফিজ উল্লার ছেলে ওমর আলী (৩০)।

স্থানীয় সূত্র জানায়- শনিবার দিনগত রাতে নিহত ৩ জন ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর মজুমদার বাড়ি এলাকা দিয়ে গরু আনতে ছিল। এ সময় ভারতীয়রা তাদের ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

চুনারুঘাটের গাজীপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বাল্লা বিজিবি কোম্পানি কমান্ডার মোজাফফর হোসেন জানান, ঘটনার ব্যাপারে জানতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud