পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মাদ্রাসায় বোমা বিস্ফোরণ: মুফতি ইজাহারুলসহ নয়জনের বিচার শুরু

Posted on April 6, 2014 | in জাতীয় | by

mufti_ejahar1চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার মাদ্রাসায় বোমা ও গ্রেনেড বিস্ফোরণ মামলায় হেফাজতে ইসলামের প্রভাবশালী নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তার ছেলে হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রোববার দুপুরে মহানগর হাকিম এস এম  মজিবর রহমানের আদালতে এ অভিযোগ গঠন করা হয়। আদালত আগামী ২৮ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।

এর আগে গত ৩০ মার্চ  আরো দুটি  মামলায় হেফাজতে ইসলামের নেতা ও ইসলামী ঐক্যজোটের একাংশের আমীর মুফতি ইজাহারুলের বিরুদ্ধে গ্রেফতারী পারোয়ানা জারি করেছিলেন মহানগর হাকিম নওরীন আকতার কাকন এর আদালত। মুফতি ইজাহারুল বর্তমানে পলাতক আছেন। তবে অভিযোগ গঠনের সময় আদালতে মুফতি ইজাহারুলের ছেলে হারুন ইজাহারসহ অপর ছয় আসামিকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানা গেছে, ২০১৩ সালের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারে মুফতি ইজাহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বোমা ও গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন ছাত্র আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই ছাত্র মারা যায়।

মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে ল্যাপটপ চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেলেও পুলিশ পরে বিস্ফোরণস্থল থেকে চারটি তাজা গ্রেনেড এবং বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে। ঘটনার রাতেই মুফতি ইজাহারুলের বাসা তল্লাশি করে ১৮ বোতল অ্যাসিড উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে নগরীর খুলশী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud