পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আইসিইউতে চিকিৎসাধীন নায়ক রাজ

Posted on April 5, 2014 | in বিনোদন | by

lifetime02_BG_581047593ঢাকা:  আবারো শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন নায়করাজ রাজ্জাক। শুক্রবার রাজ্জাকের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। এর আগে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কয়েকদিন হাসপাতালে কাটিয়ে বৃহস্পতিবার সকালে বাসায় ফেরেন তিনি। আবারো হাসপাতালে ভর্তি করা প্রসঙ্গে রাজ্জাক পুত্র চিত্রনায়ক সম্রাট বলেন, ‘কিছুটা সুস্থতা বোধ করায় বৃহস্পতিবার আব্বাকে বাসায় নিয়ে যাই। কিন্তু ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই শুক্রবার সকালে তিনি আবারো অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি ঘটতে থাকলে শুক্রবার দুপুরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।’

সম্রাট আরও বলেন, ‘শনিবার সকাল থেকে আব্বার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তাই বিকেলের দিকে তাকে কেবিনে নেয়া হতে পারে। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।’
উল্লেখ্য, নায়করাজ রাজ্জাক বর্তমানে ডাঃ জুবায়ের আহমেদের তত্ত্বাবধানে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মূলত নিউমোনিয়ায় ভুগছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud