May 6, 2026
ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ( টিআইবি) নির্বাহী পরিচালক ড, ইফতেখারুজ্জামান বলেছেন, দেশের বড় কোম্পানিগুলো প্রতিবছর ২০-২৫ হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। বিশেষ করে দেশের মোবাইল কোম্পানিগুলো সিম রিপ্লেসমেন্টের নামে প্রতিবছর তিন হাজার কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে।
শনিবার বেলা ১১টায় রাজধানীর সিড়ডাপ মিলনায়তনে একশন এইড আয়োজিত ‘আনভেলিং টেক্স টেকলাইন প্রপার্টি : সাম পলিসি কনডাইরেশন’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, ব্রিটিশ টোবাকোর বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার কর ফাঁকির কথা তো সবাই জানে।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন, তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদ, একশন এইডের পলিসি প্রোগ্রাম পরিচালক আজগর আলী সাব্বির প্রমুখ।