পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মমতার পক্ষে প্রচারনায় মিঠুন

Posted on April 4, 2014 | in আন্তর্জাতিক | by

Mitun-chakraborty_(cropped)ঢাকা:   অভিনেতা থেকে নেতা। নতুন দায়িত্ব ভালো ভাবেই সামলালেন বলিউড সুপারস্টার ও সদ্য রাজ্যসভার নির্বাচিত সংসদ সদস্য মিঠুন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক হিসেবে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলে তৃণমূল প্রার্থী দোলা সেনের সমর্থনে এক জনসভায় দীর্ঘ বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী।

মিঠুন বললেন, তৃণমূলের পাল্লা ভারি তাই জনগণের উচিৎ তাদেরকেই ভোট দেওয়া। তিনি বলেন, তিনি রাজনীতি ভালোভাবেই বোঝেন। তাই ভোট চাইলেন তৃণমূলের পক্ষে। জনসভায় মিঠুন সরাসরি রাজনৈতিক যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করলেন কেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হাতকেই শক্ত করা উচিৎ।

তিনি আওয়াজ তুললেন “হর ঘর দিদি, ঘর ঘর দিদি”( প্রতিটি বাড়িতে দিদি, প্রতিটি ঘরে দিদি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud