May 6, 2026
ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রতিবারের মতো এবারও রাজধানীসহ সারাদেশে নির্বিঘ্নে এবং সুরক্ষিতভাবে পয়লা বৈশাখ পালনের প্রস্তুতি নেয়া হয়েছে।ওইদিন পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। আগামী ১৪ এপ্রিল বাংলা ১৪২১ সালের প্রথম দিন। নানা আয়োজনে নববর্ষের এ দিনটি পালন করে বাঙালি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে পয়লা বৈশাখের দিন সকাল থেকে কিছু কিছু রাস্তা বন্ধ করে দেয়া হবে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে।আসাদুজ্জামান খান কামাল বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি।কোনো ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু রাজধানীতে নয়, পয়লা বৈশাখে সারাদেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। ঢাকার বাইরে গোয়েন্দা সংস্থার পাশপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা থাকবে।আসাদুজ্জামান খান বলেন, প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখ নির্বিঘœভাবে পালন করা হবে। এ বিষয়ে আমরা আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।এবারও পহেলা বৈশাখ সুন্দর হবে। সবাই মন খুলে আনন্দ উপভোগ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যা যা প্রয়োজন তা নিয়ে আলোচনা করেছি। আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে। যখন যে ব্যবস্থা নেওয়া দরকার তাই নেওয়া হবে।রাজধানীতে পহেলা বৈশাখ উপলক্ষে বেশ কিছু রাস্তা বন্ধ রাখা হবে জানিয়ে তিনি বলেন, সময়মতো তা জানিয়ে দেওয়া হবে। কিছু রাস্তায় ব্যারিকেড থাকবে এসংক্রান্ত ম্যাপ দেওয়া হবে এবং তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সবাইকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। কোনো ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু রাজধানীতে নয়, পয়লা বৈশাখে সারাদেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। ঢাকার বাইরে গোয়েন্দা সংস্থার পাশপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশের উৎসবকে নির্বিঘœ করতে বিজিবি, পুলিশ, র্যাব, কোস্ট গার্ডসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে।২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় তদন্তের অগ্রগতি সর্ম্পকে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি এড়িয়ে যান। বৈঠকে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।