পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জাসু বাহিনী প্রধান নিহত

Posted on April 3, 2014 | in সারা দেশ | by

Gun_fight_328790301নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ উড়িরচরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দস্যু জাসু বাহিনীর প্রধান শাহাদাত হোসেন জাসু (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।র‌্যার-১১ এর মেজর শাহেদ আলম রনি বিষয়টি নিশ্চিত করে   জানান, দুইদিন ধরে দূর্গম চরাঞ্চলে দস্যু নির্মূলে র‌্যাবের বিশেষ অভিযান চলছে।

বৃহস্পতিবার সকালে উড়িরচরের গভীর জঙ্গলে ভূমিহীন এক ব্যক্তির বাড়িতে জাসু তার বাহিনী নিয়ে অবস্থান করছেন বলে নিশ্চিত হয়ে অভিযান চালায় র‌্যাব। বিষয়টি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ার সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এভাবে কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলার পর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জাসু মারা যান। এসময় বাকি দস্যুরা গহীন জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud