পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নির্বাচনে অনিয়ম হয়েছে, দায় নির্বাচন কমিশনের: মেনন

Posted on April 2, 2014 | in জতীয় সংসদ | by

রাশেদ খান মেননসংসদ থেকে: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, উপজেলা নির্বাচনে অনিয়ম যে হয়নি এ কথা কেউ অস্বীকার করবে না। নির্বাচন নিয়ে কিছু অনিয়ম ও ভুলভ্রান্তি হয়েছে। তবে এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। কেননা না নির্বাচন কমিশন যদি শক্ত হাতে এসব অনিয়ম দমন করতো তাহলে এ নিয়ে কথা উঠতো না।  বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

বিএনপি’র সমালোচনা করে বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে আসার জন্য বিএনপিকে অনুরোধ করা হলেও তারা আসেনি। ৫  জানুয়ারি নির্বাচনে আসা আমাদের জন্য শুধু সঠিক সিন্ধান্তই ছিলো না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার জন্য এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ছিলো। উপজেলা নির্বাচন প্রসঙ্গে বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি না এসে উপজেলা নির্বাচনে আসে। প্রথম দিকে যখন তারা বিজয়ী হতে লাগলো তখন বললো নির্বাচন ভালো হচ্ছে। এরপর যখন ফল তাদের বিপক্ষে যেতে শুরু করলো বলা শুরু করলো নির্বাচন সুষ্ঠ হচ্ছে না। এটাই তাদের চরিত্র।

পঞ্চম সংশোধনী বাতিলে বিএনপি’র বিরোধীতার কারণ ব্যাখা করে বলেন, যখন থেকে পঞ্চম সংশোধনী বাতিল করা হলো তখন থেকেই বিএনপি দেশব্যাপি ষড়যন্ত্র করতে শুরু করলো। কারণ এটা ছিলো তাদের ক্ষমতায় যাওয়ার প্রাণ ভোমরা। মেনন বলেন, নবম সংসদে শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি থাকাকালীন সময় মইনুদ্দিন ফখরুদ্দিনের বিচার দাবি করেছিলাম। বিশ্বের অনেক দেশেই অবৈধ সামরিক শাসনের বিচার হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য জনক ভাবে আমরা তাদের বিচার করতে পারলাম না। এরফলে ষড়যন্ত্রের রাজনীতি এখনও এগিয়ে চলছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud