পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া

Posted on April 2, 2014 | in আন্তর্জাতিক | by
ঢাকা: রাশিয়া আর ৩ থেকে ৫ দিনের মধ্যে ইউক্রেন আক্রমণ করতে পারে। আনুষঙ্গিক তথ্য ও তত্ত্ব বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছেন ন্যাটোর উচ্চতর সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জেনারেল ফিলিপ মার্ক। ফিলিপ মার্ক জানান, ন্যাটোর কাছে এ ব্যাপারে পর্যাপ্ত তথ্য মজুদ রয়েছে। গত রাতে ইউক্রেনীয় সীমান্ত থেকে খুব অল্প পরিমাণ রুশ সেনা সরিয়ে নেয়া হলেও মূল পরিকল্পনায় কোন রদবদল হয়নি বলে মনে করেন মার্ক। কেননা, এখনও বিপুল সংখ্যক সেনা সেখানে অবস্থান করছে যা দিয়ে সহজেই আক্রমণ পরিচালনা করা সম্ভব।  মার্কের জানা মতে ইউক্রেনীয় সীমান্তে এখনও ৪০ হাজার রুশ সেনা সামরিক সাজে সজ্জিত হয়ে আছে। সেখানে বিমান, হেলিকপ্টার এবং অস্থায়ী হাসপাতাল পর্যন্ত ন্থাপন করা হয়েছে।
এ সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলেসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছেন নেতারা। অপরদিকে পশ্চিমের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক শীতলাবস্থা ক্রমশ বেড়েই চলেছে। রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাসমূহ আরও জোরদার হচ্ছে। ক্রিমিয়া অধিকারের পর সংলগ্ন কৃষ্ণসাগরে অধিকার স্থাপন করে, সেইসঙ্গে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে চাপ প্রয়োগ করে ভৌগিলিক শক্তি আরও বাড়িয়ে নেয়ার দিকে নিজেদের সুবিধাজনক অবস্থান তৈরিতে রাশিয়া তৎপর।
সেক্ষেত্রে, সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউক্রেন আক্রমণের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud