May 6, 2026
জেলার ঝিকরগাছা থানা পুলিশ শুক্রবার ভোরে শহরের বাসস্ট্যান্ড থেকে ফেনসিডিলবোঝাই একটি কাভার্ডভ্যান (রংপুর-ট-১১-০৩১৪) আটক করেছে। কাভার্ডভ্যানে ২ হাজার ৯৭১ বোতল ফেনসিডিল ও চার বোতল বিয়ার ছিল। আটক কাভার্ডভ্যানটি আকিজ ট্রান্সপোর্ট এজেন্সির। ঝিকরগাছা থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কাভার্ডভ্যানটি আটক করে থানায় আনা হয়। এর পর ভ্যানটিতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
কাভার্ডভ্যানের চালক গোলাম মোস্তফা জানান, তিনি বদলি ড্রাইভার। ফেনসিডিলের বিষয়ে তার কিছুই জানা নেই।