পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘ভেবেছিলাম সহিংসতা ঠেকাতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

Posted on March 28, 2014 | in জাতীয় | by

স্টাফ রিপোর্টার: উপজেলা নির্বাচনে অব্যাহত সহিংসতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শুক্রবার সকালে পল্টনের মুক্তি ভবনের কনফারেন্স সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, উপজেলা নির্বাচনে যে সহিংসতা হচ্ছে তা নিয়ে আমরা শঙ্কিত। এতে রাজনীতিবিদদের নির্বাচনে জেতার স্বাভাবিক পথ রুদ্ধ হয়ে যায়। এরকম চলতে থাকলে নির্বাচনে জিততে সবাইকে সহিংসতার আশ্রয় নিতে হবে। কারচুপির আশ্রয় নিতে হবে। এভাবে নির্বাচনী সহিংসতা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। উপজেলা নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন ছিল কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমরা কিছুই জানি না। কি শর্তে সেনাবাহিনীকে নামানো হয়েছে, কি দায়িত্ব দেয়া হয়েছে তাও জানিনা। তবে আমরা ভেবেছিলাম সহিংসতা ঠেকাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। সংবাদ সম্মেলনে পঞ্চম পর্যায়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী ৩৫৪জন চেয়ারম্যান প্রার্থীর দেয়া হলফনামার বিশ্লেষণ তুলে ধরা হয়। এছাড়া আগের চারটি পর্যায়ের সহিংসতা ও কারচুপির চিত্র তুলে ধরা হয়। লিখিত বক্তব্যের মাধ্যমে এসব তথ্য উপস্থাপন করেন সুজনের সহকারী সমন্বয়কারী  সানজিদা হক বিপাশা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud