পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাংলাদেশ ‘পোলিওমুক্ত’

Posted on March 27, 2014 | in Uncategorized | by

OB-XA809_ipolio_G_20130412024422বাংলাদেশ: বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশকে পোলিওমুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার ভারতের নয়া দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয় থেকে এই ‘পোলিওমুক্ত সনদ’ দেয়া হয়।  এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ডব্লিউএইচওর আঞ্চলিক সনদ কমিটির সদস্য অধ্যাপক মাহমুদুর রহমান  বলেন, “জনস্বাস্থ্যের ক্ষেত্রে এই অর্জন এ অঞ্চলের জন্য একটি মাইলফলক।”

বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ ১১ দেশের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ অঞ্চলের ‘পোলিওমুক্ত’ বাকি দশ দেশ হলো- ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর। গত তিন বছরে এই দেশগুলোতে একজনও পোলিও রোগী পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে এ অঞ্চলকে ‘পোলিওমুক্ত’ সনদ দিল ডব্লিউএইচও। এর মধ্য দিয়ে এ সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে চারটিই ‘পোলিওমুক্ত’ সনদ পেল। ডব্লিউএইচওর আফ্রিকা ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের সবগুলো দেশ যদি টানা তিন বছর পোলিওমুক্তি থাকতে পারে, তাহলে পুরো বিশ্বকেই ‘পোলিওমুক্ত’ ঘোষণা করা সম্ভব হবে।

পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ পাকিস্তান ও আফগানিস্তানে এখানো পোলিওর প্রকোপ রয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত থাকায় দক্ষিণ পূর্ব এশিয়ার জন্যও এ দুটি দেশ ঝুঁকি তৈরি করছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud