May 8, 2026
ঢাকা: সুপার টেন পর্বে নিজেদের প্রথম ম্যাচেই কলঙ্কজনক রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ১০.৩ ওভার ব্যাটিং করে মাত্র ৩৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সর্বনিম্ন স্কোর। ফলে জয়ের জন্য শ্রীলঙ্কাকে মাত্র ৪০ রানের লক্ষ্যে খেলতে হবে।
ইনিংসের শুরু থেকেই শেষ পর্যন্ত লঙ্কান বোলারদের বিপক্ষে কোনরকম প্রতিরোধ গড়তে ব্যর্থ হয় ডাচরা। ফলে ইনিংসের মাঝপথেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন টম কুপার। আর কোন ব্যাটসম্যানই দু অঙ্কের কোঠায় পৌঁছতে পারেনি।
শ্রীলঙ্কার পক্ষে ক্যারম বোলার অজন্তা মেন্ডিস মাত্র ২.৩ ওভার বোলিং করে মাত্র ১২ রানে এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন। এছাড়াও লাসিথ মালিঙ্গা মাত্র ৫ রানে ২ এবং নুয়ান কুলাসেকেরা ২ ওভার বোলিং করে দুটিই মেডেন ওভার করে শূন্য রানে প্রথম উইকেটটি তুলে নেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নুয়ান কুলাসেকেরার করা প্রথম ওভারেই আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে অনবদ্য ভূমিকা রাখা স্টিফান মেবার্ঘকে হারায় নেদারল্যান্ডস।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস ১০.৩ ওভার ৩৯(টম কুপার ১৬, বেন কুপার ৮, মেন্ডিস ৩/১২, ম্যাথুজ ৩/১৬, মালিঙ্গা ২/৫,
শ্রীলঙ্কা একাদশ: কুশাল পেরেরা, তিলকারত্নে দিলশান, মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা(উইকেটরক্ষক), দিনেশ চান্দিমাল(অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকেরা, সচিত্র সেনানায়েকে, অজন্তা মেন্ডিস, লাসিথ মালিঙ্গা।
নেদারল্যান্ডস একাদশ: স্টিফান মেবার্ঘ, মিচেল স্টোয়ার্ট, ওয়েসলি বারেসি(উইকেটরক্ষক), পিটার বোরেন(অধিনায়ক), লোগান ভ্যান বিক, মুদাসসর বুখারি, ফন ডার গটেন, পিটার সিলার, আহসান মালিক।