পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নিজামীর রায় যে কোনো দিন

Posted on March 24, 2014 | in জাতীয় | by

1323601869-jamaateislami-top-leaders-formally-charged--bangladesh_963436প্রতিবেদক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মামলায় রাষ্ট্রপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় অপেক্ষমাণ রেখেছেন ট্রাইব্যুনাল। সোমবার বিকেলে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় ইতিমধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামী এসময় আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনাল-১-এ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। এর আগে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১-এ পঞ্চম ও শেষ দিনে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম তার আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। পরে প্রসিকিউটর মোহাম্মদ আলী পাল্টা যুক্তি উপস্থাপন শুরু করেন। অবশিষ্ট যুক্তি উপস্থাপন সোমবার শেষ হয়েছে।

 রোববার আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে তাজুল ইসলাম বলেন, “প্রসিকিউশন মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে সেগুলো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।” গত ১০ মার্চ রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মোহাম্মদ আলী,ড. তুরিন আফরোজ ও সৈয়দ হায়দার আলী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষে মিজানুল ইসলাম ও তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন করেন।
এ নিয়ে জামায়াত নেতা নিজামীর মামলায় দ্বিতীয়বারের মতো যুক্তি উপস্থাপন করা হয়। গত বছরের ২০ নভেম্বর এ মামলায় যুক্তি উপস্থাপন শেষে যে কোনো দিন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। এরপর ৩১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবির অবসরে যান। ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। ২৬ ফেব্রুয়ারি নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১-এর বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud