পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Posted on March 24, 2014 | in সারা দেশ | by

চুয়াডাঙ্গা/দামুড়হুদা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে আহাদ আলী (২৯) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।  নিহত আহাদ আলী দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের আইয়ুব আলী মণ্ডলের ছেলে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, সোমবার ভোরে আহাদসহ ৭/৮ জন গরু ব্যবসায়ী গরু আনতে মুন্সিপুর সীমান্তের ৯৩ নম্বর পিলার অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের মহাখোলা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের দেখে ৪/৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে আহাদ আলী ঘটনাস্থলেই মারা যায়। এসময় তার সঙ্গীরা পালিয়ে রক্ষা পায়। তিনি জানান, পরে বিএসএফ সদস্যরা আহাদের লাশ বাংলাদেশ সীমান্তের ভেতরে ফেলে রেখে যায়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের কাছে বিজিবির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান। ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব জানান, বিএসএফের গুলিতে নিহত আহাদের লাশ বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করে পুলিশ হস্তান্তর করেছে। ময়নাতদন্তের জন্য আহাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud