পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মুমিনুল-সাকিবের দৃঢ়তায় চট্টগ্রাম টেস্ট ড্র

Posted on February 8, 2014 | in খেলাধুলা | by

178447স্পোর্টস ডেস্ক: মুমিনুল হক ও সাকিব আল হাসানের দৃঢ়তায় শ্রীলঙ্কার বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে ড্র করেছে বাংলাদেশ। আগের দিন দ্বিতীয় ইনিংসে ৪৬৭ রানরে টার্গেটে ব্যাট করতে নেমে ১২ রানে কোন উইকেট না হারিয়ে আজকের শেষ দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে তৃতীয় সেশনের খেলায় বাংল দেশ ৩ উইকেটে ২৭১ রান করার পর ড্র মেনে নেয় দুই দল। মুমিনুল হক ১০০ ও সাকিব ৪৩ রানের অপরাজিত ছিলেন। চতুর্থ উইকেটে তারা ১২০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন।

এর আগে তামিম ইকবাল ৩১ ও শামসুর রহমান ৪৫ রান করেন। বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করে। আর সফরকারী শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৫৮৭ ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩০৫ রান করে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud