April 24, 2026
চট্টগ্রাম থেকে: দ্বিতীয় ইনিংসে কুমার সাঙ্গাকারা এবং দিনেশ চান্দিমালের জোড়া সেঞ্চুরিতে ভর কওে ৪ উইকেট হারিয়ে ৩০৫ রান করে ইনিংস ঘোষণা দেয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৬১ রানে এগিয়ে থাকায় ৪৬৬ রানের লিড নেয় লঙ্গানরা। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও শামসুর রহান অপরাজিত আছেন ৭ ও ৪ রান নিয়ে।
চান্দিমালের আগে সাঙ্গাকারা সেঞ্চুরি করে আউট হলেও অসাধারণ এক কীর্তি স্থাপন করে যান। এমন কৃর্তি আর মাত্র একজনেরই আছে। ১৪ বছর আগে ভারতের বিপক্ষে যেটা করেছিলেন ইংল্যান্ডের খেলোয়াড় গ্রাহাম গুচ। সেই একই কৃর্তি করে দেখালেন শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। প্রথম ইনিংসে ৩১৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করে সোহাগ গাজীর বলে বোল্ট আউট হয়ে ফিরে যান।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা শিবিরের দুই ওপেনারকে ফিরিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেকে ফেরান সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে প্রথমবারের মতো বোলিংয়ে এসে দিমুথ করুণারত্নকে ফেরান মাহমুদুল্লাহ রিয়াদ। ৩৮ বলে ১৫ রান করে দিমুথ কুরাণারত্নে স্লিপে নাসিরের হাতে তালুবন্দি হন। দুই ওভার পর আবারো বোলিংয়ে এসে কৌশলকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন রিয়াদ। ৪৮ বলে ৪ চারে ২৯ রান করেন কৌশল। মধ্যাহ্ন ভোজ বিরতির পর সাবিক আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মাহেলা জয়াবর্ধনে (১১)।
এর আগে আজ চতুর্থ দিন সকালে মাত্র ২১ মিনিট ব্যাটিং করার সুযোগ হয় বাংলাদেশের। গতকালের ৪০৯ রানের সাথে ১৭ রান যোগ করতেই দুই উইকেট হারিয়ে ৪২৬ রানে অল আউট বাংলাদেশ। এদিন বাংলাদেশের দুই উইকেটই নিয়েছেন অজন্তা মেন্ডিস। শুরুতেই চতুর্থ বলে কোন রান যোগ না করতেই সাজঘরে ফিরেন মাহমুদুল্লাহ রিয়াদ। অজন্তা মেন্ডিসের বলে শর্ট লেগে কৌশল সিলভার হাতে ক্যাচ দেন রিয়াদ। ৫৮ বলে ৩০ রান করেন রিয়াদ। তৃতীয় দিনে একই রানে অপরাজিত ছিলেন রিয়াদ।
এরপর আব্দুর রাজ্জাক ও আল-আমিন হোসেন দলকে ৪২৬ রান পর্যন্ত টেনে নিয়ে যান। কিন্তু মেন্ডিসের ভেল্কিতে টিকতে পারেনি আল-আমিন (৯)। সরাসরি বোল্ড হন তিনি। ১১ রানে অপরাজিত ছিলেন রাজ্জাক। মেন্ডিস ৯৯ রানে ছয় উইকেট নিয়েছেন। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং। এর আগে ১১৭ রানে ৬ উইকেট নেন মেন্ডিস। গত মঙ্গলবার টসে জিতে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা সব উইকেট হারিয়ে ৫৮৭ রান সংগ্রহ করে। লঙ্কানদের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেন কুমার সাঙ্গাকারা। ৩১৯ রান করেন তিনি।
জবাবে বাংলাদেশের শামসুর রহমান শুভ ও ইমরুল কায়েস জোড়া শতক হাকান। শুভ ১০৬ ও ইমরুল কায়েস ১১৫ রান করেন। এছাড়া ৫০ রান আসে সাকিবের ব্যাট থেকে।