পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৯ বাংলাদেশিকে পুশব্যাক করল বিএসএফ

Posted on February 7, 2014 | in সারা দেশ | by

1a173চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ৯ বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জেলার দর্শনা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে এই কাজ করেছে তারা।তবে সীমান্তে পাহাররত বিজিবির জওয়ানদের হাতে ওই সময়ই আটক হন তারা। পরে বিজিবির পক্ষ থেকে দামুড়হুদা থানায় দেয়া হয়েছে তাদের। পরে তাদের আদালতে পাঠানো হয়। শুক্রবার ভোররাত ৩ টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে পুশব্যাকের ঘটনাটি ঘটায় বিএসএফ। আটকরা হলেন- যশোর জেলার খাজা শেখ (৩০), দীন ইসলাম (৪০), ফারুক শেখ (৩৩), নাহিদ (২০) ও মিজান (২৫) এবং নড়াইল জেলার সালাম (২৮), রাজা মোল্লা (২২), মোস্তাকিন ( ২২) ও হাবিবুল্লাহ (২০)।

বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল জানান, এই নয় বাংলাদেশী নাগরিক ২০১৩ সালের অক্টোবর মাসে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে ভারতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। এরপর এরা ভারতের কৃষ্ণনগর কারাগারে ছিলেন। সেখান থেকে বিএসএফ তাদের নিয়ে এসে শুক্রবার রাত ৩টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে একটি জায়গা থেকে পুশব্যাক করে। এ সময় সীমান্তে টহলরত বিজিবির সদস্যদের হাতে তারা আটক হন। পরে শুক্রবার সকালে তাদের দামুড়হুদা থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল-হাজতে পাঠায়। ঘটনার পর থেকে সীমান্তে টহল আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud