পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘গামছা পার্টির’ ৪ সদস্য আটক

Posted on February 6, 2014 | in ইসলাম | by

neerfg_xvyyre_rcm_37858_0চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সংঘবদ্ধ ছিনইতাইকারী দল ‘গামছা পার্টির’ চার সদস্যকে আটক করেছে ইপিজেড থানা পুলিশ।  তারা হলো- মিরাজ (৩২), শাহাদাত (২২), বেলাল (৩৫) এবং আবুল কালাম (৩০)। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থান থেকে মিরাজ, শাহাদাত ও বেলালকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা উদ্ধার করা হয়। এর আগে গত ২৯ জানুয়ারি আটক করা হয় কালামকে।   ইপিজেড থানার এসআই  রাজেশ বড়ুয়া জানান, এই চারজন গত ১৪ জানুয়ারি নগরীর সিমেন্ট ক্রসিং এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিজাম উদ্দিনকে গলায় গামছা পেঁচিয়ে ও চোখে মুখে মরিচের গুঁড়া দিয়ে হত্যা করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। তদন্ত শেষে ইপিজেড থানা পুলিশ কালামকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার বাকি তিনজনকে আটক করা হয়েছে।

 ইপিজেড থানার ওসি আবুল মনছুর জানান, আটককৃতরা সংঘবদ্ধ ‘গামছা পার্টির’ সদস্য। তারা গলায় গামছা পেঁচিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করত। তারা অটোরিকশা চালক নিজাম উদ্দিন (৩৫) হত্যায়ও জড়িত। তিনি বলেন, “এর আগেও একই উপায়ে নগরীর বিভিন্ন স্থান থেকে অটোরিকশা ছিনতাই করেছে তারা।”

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud