পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গ্যাসের চুলাতেই তৈরি করুন লেবানিজ চিকেন কাবাব

Posted on February 6, 2014 | in লাইফস্টাইল | by

chicken-kebabs-tf

সপ্তাহের শেষ কাজের দিন আজ, এবার একটু আয়েশ করার পালা। তাই না? আর আয়েশ মানেই মুখরোচক সব খাবার দাবার। তাহলে একটু ভালো খেতে চাইলে কি সারাদিন রান্নাঘরে পার করতে হবে? যারা ব্যাচেলর, তাদেরই বা কী হবে? এই সব সমস্যা দূর করতে আজ রইলো একটি চটপটে রেসিপি লেবানিজ চিকেন কাবাব। ওভেন নয়, গ্যাসের চুলাতেই তৈরি করতে পারবেন খুব সহজে। উপকরণ লাগবে হাতে গোনা কয়েকটি, পরিবেশন করা যায় ভাত-রুটি-নানের সাথে। আর খেতে? জিভে স্বাদ লেগে থাকবে বহুদিন!

আসুন, জেনে নেই সহজ রেসিপিটি।

উপকরণ-

মুরগির মাংস ১ কেজি (ছোট পিস করা)
লেমন জুস আধা ১/৪ কাপ
রসুন বাটা ১ টেবিল চামচ,
সাদা সরিষা বাটা আধা টেবিল চামচ,
অলিভ ওয়েল ১ টেবিল চামচ,
লবণ স্বাদ মত,
গোলমরিচ ১ চা চামচ,
চিনাবাদাম বাটা বা পিনাট বাটার- ১ টেবিল চামচ
বাটার- কাবাব করার সময় লাগবে

প্রণালি-

  • -মুরগির মাংসকে কাঁটা চামচ দিয়ে ভালো করে কেঁচে নিন। তারপর মাখন বাদে বাকি সব উপকরন দিয়ে মাখিয়ে রাখুন। মাখিয়ে ৩০ মিনিট রাখতে পারলে ভালো। না রাখলেও সমস্যা নেই। ৫ মিনিট রেখেই তৈরি করে নেয়া যায়।
  • -প্যানে অল্প মাখন গরম করে নিন। তাতে মুরগির মাংস গুলো দিয়ে দিন। দুপাশ লাল রঙ ধরলে, ঢাকনা দিয়ে দিন। এই অবস্থায় মুরগী একটু পানি ছাড়বে, সেই পানি প্যানেই শুকিয়ে যাবে। পানি শুকালে পোড়া পোড়া করে নিন।
  • -চাইলে কাবাবের মতন কয়লার চুলায় করতে পারেন। ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঝলসেও নিতে পারেন মজাদার লেবানিজ চিকেন কাবাব।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud