পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাংলাদেশসহ ১৮০ দেশে ভিসা সহজ করছে ভারত

Posted on February 6, 2014 | in আন্তর্জাতিক | by

visa_india_bg_786218419ঢাকাবাংলাদেশসহ ১৮০ দেশের পর্যটকদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা চালু করতে যাচ্ছে ভারত।  এ পরিকল্পনা কার্যকর হলে ভারত যেতে ইচ্ছুক এসব দেশের পর্যটকদেরকে আর ভিসার জন্য নিজ দেশে ভারতীয় দূতাবাসের সামনে লাইন ধরে দাঁড়াতে হবে না। পর্যটক বাড়াতেই দেশটির এই পরিকল্পনা আগামী ছয় মাসের মধ্যে বাস্তবায়নের কথা রয়েছে।  তবে পাকিস্তান, সুদান, ইরান, ইরাক, নাইজেরিয়া ও সোমালিয়ার পর্যটকরাও পাবে না এই অন-অ্যারাইভাল ভিসা। ভারতের পরিকল্পনা প্রতিমন্ত্রী রাজীব শুক্লা বুধবার ভারতের পরিকল্পনা কমিশন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পর্যটন এবং নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান।

নতুন প্রস্তাব অনুযায়ী, অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে ভারত গমনেচ্ছুরা অনলাইনের মাধ্যমেই ভিসার জন্য আবেদন জানাতে ও ভিসা ফি জমা দিতে পারবেন। ভারতের ভিসার জন্য পর্যটকদের আর দীর্ঘ সময়ে অপেক্ষা করতে হবে না। অনলাইনে আবেদন করে মাত্র ৫ দিন অপেক্ষা করতে হবে। এ সময়েই তাদের যাওয়া নিশ্চিত হলে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হবে।  গত অক্টোবরে উত্থাপন করা এ সংস্কার প্রস্তাবে সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থাগুলোও সমর্থন দেয়।

বর্তমানে জাপান ও ইন্দোনেশিয়াসহ প্রায় এক ডজন দেশকে অন অ্যারাইভাল ভিসা দেয় ভারত। ভারতে ২০১২ সালে ৬ দশমিক ৫৮ মিলিয়ন পর্যটক আসে, যা থাইল্যান্ড বা মালয়েশিয়ায় আসা পর্যটকের এক-তৃতীয়াংশ। তবে নতুন এই অন-অ্যারাইভাইল ভিসা ভারতের আগের ভিসার চাইতে ভিন্ন। ফিনল্যান্ড, জাপান, লুক্সেবার্গ, নিউ জিল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন্স, লাওস ও মিয়ানমারের নাগরিকদের জন্য চালু থাকা অন-অ্যারাইভাল ভিসায় এসব দেশের নাগরিকদের অনলাইনে কোনো ধরনের আবেদন করতে হয় না। কাগজপত্র সঠিক থাকলেই বিমানবন্দরে তাদের ভিসা প্রদান করা হয়।

এদিকে বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশন থেকে জানানো হয়েছে, বর্তমানে চালু পদ্ধতি কার্যকর রয়েছে। ভিসা পদ্ধতির পরিবর্তন হলে তা জানানো হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud